Fashion Model
--ColorCraze--
শুরুতেই বলি যে এটা পার্ট টাইম বা ফ্রি-ল্যান্সিং কোন পজিশন না।
আমরা এমন কাউকে খুজছি যে আমাদের সাথে ফুলটাইম কাজ করতে পারবে আমাদের স্টুডিওতে এসে। এমন কাউকে নিবো যে আমাদের প্রডাক্টের জন্য প্রয়োজন অনুযায়ী যেকোন কন্টেন্ট বানাতে পারবে। সেটা ছবি, ভিডিও, রিলস, লাইভ বা ক্রিয়েটিভ স্টোরি যেকোনো মাধ্যমে হতে পারে। মানে প্রডাক্ট প্রেজেন্টেশন সংক্রান্ত যেকোন কন্টেন্ট বানাতে হবে।
আমাদের ইন হাউজ ফটোগ্রাফার আছে। দরকার শুধু ক্রিয়েটিভ আইডিয়া আর এক্সিকিউশন করার আর সেই জন্যেই এই সার্কুলার দিচ্ছি। তাই যারা খুবই আগ্রহী, ডেডিকেটেড এবং লয়াল ভাবে কালার ক্রেজে সময় দিতে আগ্রহী শুধু তারাই সিভি+ পোর্টফলিও পাঠাবেন।
অভিজ্ঞতা থাকলে ভালো তবে ম্যান্ডাটরি না। আমরা আমাদের মতো তৈরী করে নিবো। তবে সেজন্য আত্মবিশ্বাসী,উৎসাহী এবং পরিশ্রমী হতে হবে।
যারা আগ্রহী, আমাদের ওয়েবসাইটে এপ্লাই করতে পারেন, অবশ্যই সিভি এবং ছবি বা পোর্টফোলিও শেয়ার করবেন।
রিকোয়ারমেন্টস
বেসিক রিকোয়ারমেন্টস
- বয়স: ১৮ – ২৫ বছর
- উচ্চতা: কমপক্ষে ৫’৩” (প্রেফারেবল, তবে ট্যালেন্ট থাকলে ফ্লেক্সিবল)।
- সুস্থ শরীর ও আত্মবিশ্বাসী বডি ল্যাঙ্গুয়েজ।
-
ক্যামেরার সামনে স্বাভাবিক ও স্বচ্ছন্দ থাকতে হবে।
স্কিলস ও ব্যক্তিগত গুণাবলি
- সুন্দর পোজিং ও ফেস এক্সপ্রেশন দেওয়ার দক্ষতা।
- বডি পোস্টার ও মুভমেন্ট সম্পর্কে সচেতনতা।
-
ফটোশুট বা ভিডিওশুটে ধৈর্য্যশীল এবং ফ্লেক্সিবল হতে হবে।
- শুটের সময় পাংচুয়ালিটি (সময় মেনে চলা) ও প্রফেশনাল বিহেভিয়ার।
অতিরিক্ত যোগ্যতা (ভালো হলে প্লাস পয়েন্ট)
- পূর্বে মডেলিংয়ের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।
- সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি (ইনফ্লুয়েন্সার হলে বাড়তি সুবিধা)।
- ছোটখাটো অভিনয়ের দক্ষতা (রিলস/অ্যাড ভিডিওর জন্য কাজে আসবে)।
- দীর্ঘ সময় কাজ করার মতো এনার্জি ও ফিটনেস।